সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে নেমে অমিত–মমতা-রাহুলের কথার লড়াই

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬
পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে নেমে অমিত–মমতা-রাহুলের কথার লড়াই

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল।। ভোটের মাত্র তিন দিন আগে বিজেপি, তৃণমূল ও কংগ্রেসের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।




শনিবার বর্ধমানের জামালপুরে এক সমাবেশে অমিত শাহ বলেন, ‘দিদির জামানা শেষ। এবার শুরু হবে বিজেপির জামানা।’ তিনি অভিযোগ করেন, তৃণমূলের শাসনামলে রাজ্যে সাত হাজার কারখানা বন্ধ হয়ে গেছে। তাই শিল্পে গতি ফেরাতে বিজেপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।


একই দিনে নদীয়ার নবদ্বীপে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের ২৫ বছরের দুঃশাসনের হিসাব নেওয়া হবে এবং রাজ্যে ‘গুন্ডারাজ’ শেষ করা হবে। হুগলির আরামবাগে বিজেপির প্রচার সভায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে আর সরকার গঠন করতে পারবেন না, তাঁকে সরকার গড়তে হলে বাংলাদেশে যেতে হবে।





দক্ষিণ কলকাতার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে ভবানীপুরের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের কাছে ভোট চান।

এ সময় বিজেপির বক্তব্যের কড়া জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির উত্তরপাড়ায় এক প্রচার সভায় তিনি বলেন, বিজেপির স্বপ্ন এবার বাংলায় পূরণ হচ্ছে না। তৃণমূলই ক্ষমতায় থাকছে। বিজেপিকে ‘বসন্তের কোকিল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বিজেপি বলে এক, করে আরেক। ভোটের সময় এসে আশার কথা শোনায়, এরপর পালিয়ে যায়।’





এদিকে এই নির্বাচনে নিজেদের প্রাসঙ্গিকতা জানান দিতে মাঠে নেমেছে কংগ্রেসও। কলকাতার মেটিয়াবুরুজে দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক সভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, বিজেপি হরিয়ানা, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশে ভোট কারচুপি করে জিতেছিল, বাংলাতেও তারা একই চেষ্টা করছে।



তদন্ত সংস্থার হয়রানির কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, ‘আমি সব সময় বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। আমার বিরুদ্ধে ৩৬টি মামলা হয়েছে। তদন্ত সংস্থা আমাকে টানা ৫৫ ঘণ্টা জেরা করেছে।’



মোদি ও মমতাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ আখ্যা দিয়ে কংগ্রেস নেতা বলেন, মমতা ৫ লাখ এবং মোদি ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিলেও কেউই কথা রাখেননি। সারদা ও রোজভ্যালির মতো আর্থিক কেলেঙ্কারিতে সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুট হলেও মমতার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। রাহুলের মতে ব্যর্থ, কটাক্ষ রাহুলের