সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

“লোডশেডিং কেন হচ্ছে? কারেন্ট বন্ধ করে, মুখোশ পরে ভোট লুটের চেষ্টা করা হচ্ছে”- মমতা।

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
“লোডশেডিং কেন হচ্ছে? কারেন্ট বন্ধ করে, মুখোশ পরে ভোট লুটের চেষ্টা করা হচ্ছে”- মমতা।

পশ্চিমবঙ্গের ভবানীপুর থেকে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একযোগে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।


মমতার দাবি, বিভিন্ন বুথে ইভিএম দখলের চেষ্টা চলছে বলে তিনি খবর পেয়েছেন। তার কথায়, “এখানে ২ লাখ পুলিশ পাঠানো হয়েছে, কিন্তু তারা কী করছে?” পাশাপাশি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীর কিছু সদস্য ‘কম্বল দিয়ে অপরাধীদের নিয়ে যাওয়া’সহ অনিয়মে জড়িত।


তিনি আরও বলেন, “লোডশেডিং কেন হচ্ছে? কারেন্ট বন্ধ করে, মুখোশ পরে লুটের চেষ্টা করা হচ্ছে”—এমন অভিযোগ তুলে তিনি পরিস্থিতির নিরপেক্ষ তদন্তের দাবি জানান।


পুলিশের ভূমিকাও তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবেই পদক্ষেপ নিচ্ছে। তিনি পুলিশকে সতর্ক করে বলেন, গণনা শেষে কেন্দ্রীয় বাহিনী চলে গেলেও স্থানীয় পুলিশকেই দায়িত্বে থাকতে হবে, তাই নিরপেক্ষ আচরণ জরুরি।


এদিকে, প্রথম দফার ভোটের পর থেকেই বিভিন্ন জেলায় স্ট্রংরুম ঘিরে অভিযোগ উঠছে বলেও উল্লেখ করেন তিনি। দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারের শেষ দিনে এসব ইস্যু তুলে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দেন মমতা।


আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ এবং ৪ মে গণনার পরই পরিষ্কার হবে, শেষ পর্যন্ত জনতার রায় কোন দিকে যায়।