সর্বশেষ
সিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাউজানে গুলিবিদ্ধ যুবদল কর্মী নাসের নিহত।

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
রাউজানে গুলিবিদ্ধ যুবদল কর্মী নাসের  নিহত।


চট্টগ্রামের রাউজান উপজেলায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ নাসির উদ্দিন নামে এক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে।


আহত নাসির উদ্দিন কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরনগর গ্রামের বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ইশান ভট্টের হাট এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছোড়ে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু গুলির খোসা উদ্ধার করে।


চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, নাসির উদ্দিন সংগঠনের সক্রিয় কর্মী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।


রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাসির উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


তিনি আরও জানান, হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।


উল্লেখ্য, এর আগে গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাউজান পৌরসভার আলিখিল গ্রামে কাউসারুজ্জামান (৩৬) নামে এক ওমানপ্রবাসীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।