সর্বশেষ
কুয়েত মৈত্রী হলের পানি পানে তিন শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগকারিনা কায়সার মারা গেছেনফারাক্কা বাঁধ মরণফাঁদে পরিণত হয়েছে: ফখরুলওয়াশিংটনের ওপর আস্থা নেই তেহরানের, চুক্তির বিষয়ে আন্তরিক হলেই আলোচনা: আরাগচিরাজধানীতে পৃথক অভিযানে শতাধিক গ্রেপ্তারনিয়োগের ১০ দিনের মাথায় মৌলভীবাজারের এসপিকে প্রত্যাহারচকবাজারে প্লাস্টিক কারখানায় শ্রমিকের মরদেহ, পুলিশের ধারণা খুনকলকাতার আরজি করে ধর্ষণ ও হত্যা: গাফিলতির অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করলেন শুভেন্দুকুয়েত মৈত্রী হলের পানি পানে তিন শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগকারিনা কায়সার মারা গেছেনফারাক্কা বাঁধ মরণফাঁদে পরিণত হয়েছে: ফখরুলওয়াশিংটনের ওপর আস্থা নেই তেহরানের, চুক্তির বিষয়ে আন্তরিক হলেই আলোচনা: আরাগচিরাজধানীতে পৃথক অভিযানে শতাধিক গ্রেপ্তারনিয়োগের ১০ দিনের মাথায় মৌলভীবাজারের এসপিকে প্রত্যাহারচকবাজারে প্লাস্টিক কারখানায় শ্রমিকের মরদেহ, পুলিশের ধারণা খুনকলকাতার আরজি করে ধর্ষণ ও হত্যা: গাফিলতির অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করলেন শুভেন্দু
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় পান ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় পান ব্যবসায়ী নিহত



বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ে দোকানের ওপর বটগাছ ভেঙে পড়ে উমা চন্দ্র (৫২) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।


নিহত উমা চন্দ্র ওই এলাকার বাসিন্দা। তিনি বাজারে নিজের পান দোকানেই রাতে ঘুমিয়ে ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঝড় শুরু হলে বাজারসংলগ্ন একটি পুরোনো বটগাছ উপড়ে গিয়ে সরাসরি তার দোকানের ওপর পড়ে। এতে দোকানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং তিনি গাছের নিচে চাপা পড়েন।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।


গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।