সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ফরিদপুরে দাদি ও ফুফুসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা তরুণের।

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
ফরিদপুরে দাদি ও ফুফুসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা তরুণের।

ফরিদপুরে দাদি ও ফুফুসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ এক তরুণের বিরুদ্ধে।


সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা কোদাল দিয়ে তার দাদি আমেনা বেগম (৭০) ও ফুফু রাহেলা বেগমকে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা বাধা দিতে গেলে কাবুল আহমেদ (৪০) নামে এক রিকশাচালকও নিহত হন। ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন হোসেন জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির উঠানে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, কোদাল দিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত আকাশ মোল্লাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।