সর্বশেষ
ওরে মা… মা গো… আর মারিস না ভাই… হৃদয় ভাইয়া, ছেড়ে দে… আমি আর করব নাগর্ভের সন্তান ছেলে না মেয়ে— তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট।বিয়ের জন্য স্বর্ণ কিনবেন না, বিদেশে বিয়ে করবেন না: মোদি।আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামীর পদত্যাগবাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর অবমুক্ত।চট্টগ্রামে ডিজেল পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল সহ ৯ পাচারকারি আটক।পাবনায় অস্ত্র ও ইয়াবাসহ বিএনপি কর্মী আটক।ইরান যুদ্ধের সময় ইরাকে গোপনে ঘাঁটি গেড়েছিলো ইজরায়েল।ওরে মা… মা গো… আর মারিস না ভাই… হৃদয় ভাইয়া, ছেড়ে দে… আমি আর করব নাগর্ভের সন্তান ছেলে না মেয়ে— তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট।বিয়ের জন্য স্বর্ণ কিনবেন না, বিদেশে বিয়ে করবেন না: মোদি।আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামীর পদত্যাগবাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর অবমুক্ত।চট্টগ্রামে ডিজেল পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল সহ ৯ পাচারকারি আটক।পাবনায় অস্ত্র ও ইয়াবাসহ বিএনপি কর্মী আটক।ইরান যুদ্ধের সময় ইরাকে গোপনে ঘাঁটি গেড়েছিলো ইজরায়েল।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গাইবান্ধায় স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষনে, গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি।

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
গাইবান্ধায়  স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষনে, গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি।


গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণের পর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



সোমবার (২৭ এপ্রিল) বিকেলে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পরে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।


ভুক্তভোগীর স্বজনদের ভাষ্য অনুযায়ী, সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ঢাকা-রংপুর মহাসড়কের সমাসপাড়া এলাকায় একটি ট্রান্সফরমারের নিচ থেকে দুই যুবক তাকে জোর করে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তাকে ফুলবাড়ী ইউনিয়নের ফুটানী বাজার এলাকার একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে সারাদিন আটকে রাখা হয়।


বিকেলের দিকে শিশুটিকে গোবিন্দগঞ্জের একটি ‘আই কেয়ার’ সেন্টারের পাশের সড়কে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পথচারীরা বিষয়টি দেখে পরিবারের সদস্যদের খবর দিলে তারা দ্রুত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়।


গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে দ্রুত বগুড়ায় স্থানান্তর করা হয়।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।