সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আওয়ামিলীগ এমপি আবদুস সোবহানকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
আওয়ামিলীগ এমপি আবদুস সোবহানকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাদারীপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, ‘গণ-অভ্যুত্থানের সময় মাদারীপুরে তিনজন শহীদ হয়েছেন। সেই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুস সোবহান মিয়াকে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাঁকে গ্রেপ্তার দেখান।’

ফারুক আহাম্মদ জানান, এ মামলায় পরবর্তী শুনানির জন্য ৪ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এ পর্যন্ত এই মামলায় আবদুস সোবহানই একমাত্র আসামি।