সর্বশেষ
China seeks to block US tech giant Meta from AI acquisitionইন্দোনেশিয়ার জাকার্তায় দুই ট্রেনের সংঘর্ষে চারজন নিহতইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে: জার্মানির চ্যান্সেলরচার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেছেন যুক্তরাজ্যের রাজা চার্লস–ক্যামিলামিরপুরে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে তরুণ গ্রেপ্তার৫ আগস্ট ওভারব্রিজে দাঁড়ানো রিতার মাথার পেছনে গুলি লাগেআওয়ামিলীগ এমপি আবদুস সোবহানকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনালডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে একজন নিহতChina seeks to block US tech giant Meta from AI acquisitionইন্দোনেশিয়ার জাকার্তায় দুই ট্রেনের সংঘর্ষে চারজন নিহতইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে: জার্মানির চ্যান্সেলরচার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেছেন যুক্তরাজ্যের রাজা চার্লস–ক্যামিলামিরপুরে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে তরুণ গ্রেপ্তার৫ আগস্ট ওভারব্রিজে দাঁড়ানো রিতার মাথার পেছনে গুলি লাগেআওয়ামিলীগ এমপি আবদুস সোবহানকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনালডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে একজন নিহত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইন্দোনেশিয়ার জাকার্তায় দুই ট্রেনের সংঘর্ষে চারজন নিহত

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
ইন্দোনেশিয়ার জাকার্তায় দুই ট্রেনের সংঘর্ষে চারজন নিহত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকষ্ঠে বেকাসি তিমুর স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনকে একই লাইনে ঢুকে পেছন থেকে আসা আরেকটি দূরপাল্লার ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।


এ দুর্ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সেটা নিশ্চিত করে জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে চারজনের নিহতের কথা বলা হয়েছে।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে।



পরবর্তীতে রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা বলেন, চারজন নিহত হয়েছেন। আহত ৩৮ জনকে কাছাকাছি হাসপাতালগুলোয় নেওয়া হয়েছে।