সর্বশেষ
খবরে প্রকাশ, Is the US dialling down its support for Taiwan?সংবাদ সূত্রে জানা গেছে, Ex-Sinaloa security chief in Mexico arrested in US over alleged cartel tiesসংবাদ সূত্রে জানা গেছে, Cuba hit by protests, blackouts amid oil shortageসংবাদ সূত্রে জানা গেছে, Seven killed in Gaza on Nakba Day as Israel says it targets Hamas memberনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, What are World Cup 2026 national team base camps and their locations?সূত্রের খবর অনুযায়ী, Mahmoud Khalil calls for deportation to be halted in light of new evidenceসংবাদ সূত্রে জানা গেছে, Activists hang Palestinian flag on the Eiffel Tower for Nakba Dayজীবনে শৃঙ্খলা ফেরাতে কোরআনের এই ৭ শিক্ষাখবরে প্রকাশ, Is the US dialling down its support for Taiwan?সংবাদ সূত্রে জানা গেছে, Ex-Sinaloa security chief in Mexico arrested in US over alleged cartel tiesসংবাদ সূত্রে জানা গেছে, Cuba hit by protests, blackouts amid oil shortageসংবাদ সূত্রে জানা গেছে, Seven killed in Gaza on Nakba Day as Israel says it targets Hamas memberনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, What are World Cup 2026 national team base camps and their locations?সূত্রের খবর অনুযায়ী, Mahmoud Khalil calls for deportation to be halted in light of new evidenceসংবাদ সূত্রে জানা গেছে, Activists hang Palestinian flag on the Eiffel Tower for Nakba Dayজীবনে শৃঙ্খলা ফেরাতে কোরআনের এই ৭ শিক্ষা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জুলাই সনদ ও সংস্কারকে বিতর্কের বিষয় না বানিয়ে বাস্তবায়নে পদক্ষেপ নিন: ইসলামী আন্দোলন

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬
জুলাই সনদ ও সংস্কারকে বিতর্কের বিষয় না বানিয়ে বাস্তবায়নে পদক্ষেপ নিন: ইসলামী আন্দোলন


জুলাই জাতীয় সনদ ও সংস্কার কার্যক্রমকে বিতর্কের বিষয়বস্তু না বানিয়ে তা বাস্তবায়নে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে ইউনুছ আহমাদ এই আহ্বান জানিয়েছেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জুলাই সনদ রক্তস্নাত একটি তাৎপর্যপূর্ণ দলিল। এ দলিল তৈরিতে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠনের অবদান ছিল। এই দলিল দেশকে স্বৈরতন্ত্র থেকে মুক্ত করার একটি প্রতিজ্ঞা। সরকার যেন জুলাই সনদকে রাজনীতি ও বিতর্কের বিষয়বস্তু না বানিয়ে সনদে বর্ণিত সংস্কার সাধনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়।


ইউনুছ আহমাদ বলেন, ‘একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধ নিয়ে অতি রাজনীতির পরিণতি আমরা দেখেছি। অতি রাজনীতির ফলে মহান মুক্তিযুদ্ধ জাতির মধ্যে বিভাজনের ক্ষেত্রে পরিণত হয়েছিল। দলীয় স্বার্থের বিপক্ষের সবাইকে স্বাধীনতাবিরোধী বলে অভিযুক্ত করা হতো। জুলাই নিয়ে আমরা কোনো অতি রাজনীতি দেখতে চাই না। জুলাই আমাদের সবার। জুলাইয়ের প্রতি দায়বদ্ধতাও সবার।’