সর্বশেষ
সংবাদ সূত্রে জানা গেছে, Is the US dialling down its support for Taiwan?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Ex-Sinaloa security chief in Mexico arrested in US over alleged cartel tiesনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Cuba hit by protests, blackouts amid oil shortageনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Seven killed in Gaza on Nakba Day as Israel says it targets Hamas memberনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, What are World Cup 2026 national team base camps and their locations?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Mahmoud Khalil calls for deportation to be halted in light of new evidenceকুয়েত মৈত্রী হলের পানি পানে তিন শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগকারিনা কায়সার মারা গেছেনসংবাদ সূত্রে জানা গেছে, Is the US dialling down its support for Taiwan?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Ex-Sinaloa security chief in Mexico arrested in US over alleged cartel tiesনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Cuba hit by protests, blackouts amid oil shortageনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Seven killed in Gaza on Nakba Day as Israel says it targets Hamas memberনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, What are World Cup 2026 national team base camps and their locations?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Mahmoud Khalil calls for deportation to be halted in light of new evidenceকুয়েত মৈত্রী হলের পানি পানে তিন শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগকারিনা কায়সার মারা গেছেন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

হাত ফসকে ট্রেনের নিচে ২ বছরের শিশু, জড়িয়ে ধরে শুয়ে থেকে রক্ষা করলেন বাবা

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬
হাত ফসকে ট্রেনের নিচে ২ বছরের শিশু, জড়িয়ে ধরে শুয়ে থেকে রক্ষা করলেন বাবা

তিতাস কমিউটার ট্রেন এসে থেমেছে স্টেশনে। প্ল্যাটফর্মে তখন মানুষের ব্যস্ততা আর ছোটাছুটি। ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ দুই বছরের ছেলেসহ প্ল্যাটফর্ম থেকে ট্রেনের নিচে পড়ে যান এক নারী। দ্রুত চেষ্টা করে তিনি উঠতে আসার সময় আবারও হাত ফসকে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যায় শিশুটি। এর মধ্যে ট্রেন ছেড়ে দেওয়ার বাঁশি বেজে ওঠে। মুহূর্তেই নিচে নেমে গিয়ে শিশুটিকে জড়িয়ে ধরে শুয়ে পড়েন বাবা। চলতে শুরু করে ট্রেন। চারপাশে যেন নিশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকেন লোকজন। ধীরে ধীরে ট্রেনটি চলে গেলে যখন বাবা–ছেলে অক্ষত অবস্থায় উঠে আসেন। তখন সবাই যেন স্বস্তির নিশ্বাস ফেলেন।


আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনে করে ঢাকায় যাবেন বলে ভৈরব স্টেশনে এসেছিলেন কিশোরগঞ্জের কটিয়াদীর ওই দম্পতি। সঙ্গে তাঁদের দুই বছর বয়সী এক সন্তান। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর তাঁরা বাড়ি ফিরে গেছেন।


এদিকে জড়িয়ে ধরে শুয়ে থেকে দুর্ঘটনা থেকে সন্তানকে বাঁচানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বাবা তাঁর সন্তানকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছেন। ট্রেন অতিক্রম করা পর্যন্ত সামান্য নড়াচড়া করেননি। কিছু মানুষ দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ‘আল্লাহ, আল্লাহ’ করছেন। ট্রেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়েন। মা নেমে সন্তানকে তুলে নেন।