সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বার্মিংহামে নারীকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার।

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬
বার্মিংহামে নারীকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার।

ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের স্মেথউইকে এক নারীকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি হত্যাচেষ্টার মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।


বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার কিছু আগে স্মেথউইকের হাইফিল্ড রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নারী (৪০-এর কোঠায়) গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, আহত নারীর পরিচিত ২২ বছর বয়সী এক যুবককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হত্যাচেষ্টার সন্দেহে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


ঘटनাস্থলের বিপরীতে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও এই ঘটনার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটির কোনো সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।


পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যাম্বুলেন্স সার্ভিসের সঙ্গে সমন্বয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করা হচ্ছে এবং এতে জনসাধারণের জন্য কোনো বড় ধরনের ঝুঁকি নেই।


ঘটনার পর হাইফিল্ড রোড এলাকায় পুলিশ ও ফরেনসিক টিম তল্লাশি চালাচ্ছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।