সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাবা-মায়ের সঙ্গে সন্তানের আচরণের নিয়ম: কোরআনের ১০ আয়াত।

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬
বাবা-মায়ের সঙ্গে সন্তানের আচরণের নিয়ম: কোরআনের ১০ আয়াত।

পারিবারিক বন্ধনের মূলভিত্তি বাবা-মা। পৃথিবীর সব সম্পর্কের মধ্যে সন্তানের প্রতি তাঁদের ভালোবাসাই সবচেয়ে নিঃস্বার্থ ও পবিত্র। ইসলামেও আল্লাহর ইবাদতের পরপরই বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা ও সদাচরণের গুরুত্ব দেওয়া হয়েছে।

পবিত্র কোরআনের আলোকে বাবা-মায়ের প্রতি দায়িত্ব ও আচরণ নিয়ে গুরুত্বপূর্ণ ১০টি নির্দেশনা তুলে ধরা হল- 


১. ইবাদতের পরেই বাবা-মায়ের স্থান

আল্লাহর একত্বের স্বীকৃতির পরপরই বাবা-মায়ের প্রতি সদাচরণের নির্দেশ এসেছে, যা তাঁদের মর্যাদার সর্বোচ্চ অবস্থান নির্দেশ করে।“তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং বাবা-মায়ের প্রতি সদাচরণ করো।” (সুরা বনি ইসরাইল: ২৩)


২. ‘উফ’ শব্দটিও নয়

বৃদ্ধ বয়সে বাবা-মা অনেকটা শিশুর মতো হয়ে যান। তাই তাঁদের প্রতি সামান্য বিরক্তিও প্রকাশ করা নিষিদ্ধ।

“তাঁদের প্রতি ‘উফ’ শব্দটিও বলো না।” (সুরা বনি ইসরাইল: ২৩)


৩. সম্মানজনক ভাষায় কথা বলা


বাবা-মায়ের সঙ্গে সবসময় নম্র, বিনয়ী ও সম্মানজনক ভাষায় কথা বলা একজন মুমিনের বৈশিষ্ট্য

“তাঁদের সঙ্গে সম্মানজনক কথা বলো।” (সুরা বনি ইসরাইল: ২৩)


৪. বিনয় ও মমতা প্রদর্শন

অহংকার ত্যাগ করে বাবা-মায়ের প্রতি দয়া ও বিনয়ের সঙ্গে আচরণ করা উচিত।

“মমতাবশে তাঁদের প্রতি বিনয়ের ডানা অবনত করো। (সুরা বনি ইসরাইল: ২৪)



৫. তাঁদের জন্য দোয়া করা

শুধু সেবা নয়, বাবা-মায়ের জন্য নিয়মিত দোয়া করা সন্তানের দায়িত্ব।

“হে আমার পালনকর্তা, তাঁদের প্রতি দয়া করো, যেমন তাঁরা আমাকে ছোটবেলায় লালন-পালন করেছেন (সুরা বনি ইসরাইল: ২৪)


৬. কৃতজ্ঞতা প্রকাশ

আল্লাহর পাশাপাশি বাবা-মায়ের প্রতিও কৃতজ্ঞ থাকা ইমানের অংশ।

“আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার বাবা-মায়ের প্রতিও।” (সুরা লোকমান: ১৪)


৭. মায়ের ত্যাগের স্বীকৃতি

কোরআনে বিশেষভাবে মায়ের কষ্ট ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

“মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন।” (সুরা লোকমান: ১৪)


৮. ভিন্নমত হলেও সদাচরণ

বাবা-মা ভিন্ন মতের হলেও তাঁদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা আবশ্যক।

“পৃথিবীতে তাঁদের সঙ্গে সদ্ভাবে বসবাস করো।” (সুরা লোকমান: ১৫)


৯. ব্যয়ে অগ্রাধিকার

দান-সদকা বা কল্যাণকর ব্যয়ে বাবা-মা ও নিকটাত্মীয়দের অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

“তোমরা যে কল্যাণকর ব্যয় করো, তা বাবা-মা ও নিকটাত্মীয়দের জন্য।” (সুরা বাকারা: ২১৫)


১০. জান্নাতের পথ

বাবা-মায়ের সন্তুষ্টি অর্জন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম উপায় এবং জান্নাতের পথ সুগম করে।“মানুষকে তার বাবা-মায়ের প্রতি সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছ (সুরা আহকাফ: ১৫)


উপসংহার

বাবা-মায়ের দোয়া সন্তানের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাঁদের অবহেলা বা কষ্ট দেওয়া শুধু পারিবারিক বন্ধনই নষ্ট করে না, বরং দুনিয়া ও আখেরাত—উভয় জীবনের ক্ষতির কারণ হতে পারে।


আল্লাহ আমাদের সবাইকে বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল ও সেবাপরায়ণ হওয়ার তৌফিক দান কমিন।