সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

“যাকাতের চাইতে চাঁদাবাজি ভালো” বক্ত‍ব‍্যের প্রতিবাদ জানালো জামায়াতে ইসলামী।

প্রকাশিত: ২ মে, ২০২৬
“যাকাতের চাইতে চাঁদাবাজি ভালো” বক্ত‍ব‍্যের প্রতিবাদ জানালো জামায়াতে ইসলামী।

বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির এক বক্তব্যকে কেন্দ্র করে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শনিবার (২ মে) দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।


বিবৃতিতে তিনি বলেন, একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি ইসলামের ফরজ বিধান যাকাতকে তুচ্ছতাচ্ছিল্য করে চাঁদাবাজির সঙ্গে তুলনা করেছেন। এ ধরনের বক্তব্য দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে উল্লেখ করেন তিনি।


তিনি আরও বলেন, যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম, যা সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন এবং অসহায় মানুষের অধিকার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ বিধান। অন্যদিকে চাঁদাবাজি জুলুম ও অপরাধের প্রতীক—এ দুইয়ের তুলনা দায়িত্বহীনতার শামিল।


বিবৃতিতে দেশের চলমান পরিস্থিতির কথাও তুলে ধরে বলা হয়, জনগণ দীর্ঘদিন ধরে জুলুম, দুর্নীতি ও চাঁদাবাজির অবসান চাইলেও এখনো বিভিন্ন মহল থেকে এসবকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার অপচেষ্টা চলছে, যা সমাজে অপরাধপ্রবণতা বাড়াতে পারে।


নিলোফার চৌধুরী মনিকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেও এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানাতে হবে।


একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।