সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিপুল পরিমাণ ইয়াবা সহ ছাত্রদল নেতা আটক।

প্রকাশিত: ৩ মে, ২০২৬
বিপুল পরিমাণ ইয়াবা সহ ছাত্রদল নেতা আটক।

বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নেতাকে আটক করা হয়েছে।


শনিবার (২ মে) রাত ১০টা ১৫ মিনিটের দিকে পাথরঘাটা পৌর শহরের ইমন আলী রোড এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।


আটক ব্যক্তি মো. আরাফাত রহমান অভি। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আনসার আলীর ছেলে।


থানা সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ তার বাসায় অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে ৫১০ পিস অবৈধ ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাও জব্দ করা হয়।


পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ টাকার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক আরাফাত রহমান অভির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।