সর্বশেষ
খবরে প্রকাশ, Is the US dialling down its support for Taiwan?সংবাদ সূত্রে জানা গেছে, Ex-Sinaloa security chief in Mexico arrested in US over alleged cartel tiesসংবাদ সূত্রে জানা গেছে, Cuba hit by protests, blackouts amid oil shortageসংবাদ সূত্রে জানা গেছে, Seven killed in Gaza on Nakba Day as Israel says it targets Hamas memberনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, What are World Cup 2026 national team base camps and their locations?সূত্রের খবর অনুযায়ী, Mahmoud Khalil calls for deportation to be halted in light of new evidenceসংবাদ সূত্রে জানা গেছে, Activists hang Palestinian flag on the Eiffel Tower for Nakba Dayজীবনে শৃঙ্খলা ফেরাতে কোরআনের এই ৭ শিক্ষাখবরে প্রকাশ, Is the US dialling down its support for Taiwan?সংবাদ সূত্রে জানা গেছে, Ex-Sinaloa security chief in Mexico arrested in US over alleged cartel tiesসংবাদ সূত্রে জানা গেছে, Cuba hit by protests, blackouts amid oil shortageসংবাদ সূত্রে জানা গেছে, Seven killed in Gaza on Nakba Day as Israel says it targets Hamas memberনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, What are World Cup 2026 national team base camps and their locations?সূত্রের খবর অনুযায়ী, Mahmoud Khalil calls for deportation to be halted in light of new evidenceসংবাদ সূত্রে জানা গেছে, Activists hang Palestinian flag on the Eiffel Tower for Nakba Dayজীবনে শৃঙ্খলা ফেরাতে কোরআনের এই ৭ শিক্ষা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চট্টগ্রামে ‘গোপন’ বৈঠক থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা-কর্মী আটক।

প্রকাশিত: ৩ মে, ২০২৬
চট্টগ্রামে ‘গোপন’ বৈঠক থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা-কর্মী আটক।

চট্টগ্রাম নগরে গোপন বৈঠকের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ জন নেতা–কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।


রোববার (৩ মে) রাত সাড়ে নয়টার দিকে নগরের হালিশহর নয়াবাজার বিশ্ব রোড এলাকার একটি রেস্টুরেন্টের চতুর্থ তলা থেকে তাঁদের আটক করা হয়।


নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান জানান, আটক ব্যক্তিরা ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছিলেন। এ প্ল্যাটফর্মের কার্যক্রম নিয়ে তাঁরা গোপনে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়।


তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সংগঠনিক তৎপরতা বেড়ে যায়। গত ২৫ এপ্রিল কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় পৃথক তিনটি মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে অনন্যা আবাসিক ও আউটার রিং রোড এলাকাতেও নির্জন স্থানে মিছিলের ঘটনা ঘটে।


এসব মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং সেই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।