সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

৩০ বছর আগে আসামির কাছ থেকে উদ্ধার অস্ত্র গায়েব, সাবেক পুলিশ কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৩ মে, ২০২৬
৩০ বছর আগে আসামির কাছ থেকে উদ্ধার অস্ত্র গায়েব, সাবেক পুলিশ কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

৩০ বছর আগে আসামির কাছ থেকে উদ্ধার অস্ত্র গায়েবের মামলায় সাবেক এক পুলিশ কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম দেলোয়ার হোসেন। তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক উপপরিদর্শক (বর্তমানে চাকরিচ্যুত)। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন। 


দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) জাহিদুল করিম প্রথম আলোকে বলেন, চাকরিচ্যুত সাবেক পুলিশ কর্মকর্তাকে অস্ত্র গায়েবের মামলায় আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।


আদালত সূত্র জানায়, ১৯৯৬ সালের ২৫ নভেম্বর ডবলমুরিং থানার তৎকালীন এসআই কামাল পাশা আসামির কাছ থেকে একটি অস্ত্র (এলজি) উদ্ধার করেন। পরে এটি গোয়েন্দা শাখার মালখানায় দায়িত্বরত এসআই দেলোয়ারের কাছে জমা দেন। তিনি অস্ত্রটি আদালতে জমা না দিয়ে একটি ভুয়া স্মারক নম্বর দেন। এ ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর এক কর্মকর্তা বাদী হয়ে ২০০৪ সালের ২৬ মে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে সংস্থাটি ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়।



এতে বলা হয়, এসআই দেলোয়ার হোসেন জব্দ করা অস্ত্রটি আদালতের মালখানায় জমা দেননি। তিনি জমা দিয়েছেন বলে যে স্মারক নম্বর দিয়েছেন, তা ভুয়া। পরের বছরের ৫ জুলাই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন

৩০ বছর আগে আসামির কাছ থেকে উদ্ধার অস্ত্র গায়েব, সাবেক পুলিশ কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড | Live Bangla