সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে জামায়াত নেতার ছেলের মৃত্যু।

প্রকাশিত: ৪ মে, ২০২৬
মটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে জামায়াত নেতার ছেলের মৃত্যু।

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান ঘোষপাড়া এলাকায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের চাপায় ওবায়দুল্লাহ মাসুদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।


রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ মাসুদ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা আতিয়ার রহমানের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে শহরের পাগলাকানাই এলাকায় বিপণন কর্মকর্তা রাসেল আহমেদ তার ব্যবহৃত মোটরসাইকেল একটি দোকানের সামনে রেখে পাশের দোকানে যান। এ সময় ওবায়দুল্লাহ নামের এক যুবক মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যান।


পরে নগরবাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি চুরি করে পালানোর সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।


ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।