সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শপথ নিবে বিজেপি

প্রকাশিত: ৫ মে, ২০২৬
পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শপথ নিবে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি আগামী ৯ মে নতুন সরকার গঠনের লক্ষ্যে শপথ নেওয়ার পরিকল্পনা করেছে। দিনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী—রবীন্দ্র জয়ন্তী।


দল ও সরকার গঠনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দিনটিকে রাজ্যে নতুন সূচনার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শপথ গ্রহণের তারিখ নিশ্চিত করে বলেন, ৯ মে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যারাকপুরে শেষ নির্বাচনী জনসভায় এই সময়সূচির ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ৪ মে ফল ঘোষণার পর আবার সেখানে ফিরে এসে শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।


ঐতিহাসিক এই নির্বাচনী ফলাফলের পর নয়াদিল্লিতে দলের কার্যালয়ে কর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে মোদি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিজেপির লক্ষ্য এমন একটি বাংলা গড়ে তোলা, যেখানে মানুষ নির্ভয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে—যা কবিগুরুর চেতনার প্রতিফলন।


এদিকে, ভারতের নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ দিল্লি থেকে কলকাতায় পৌঁছাবেন। তারা প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট বিজ্ঞপ্তি হস্তান্তর করবেন।


পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শপথ নিবে বিজেপি | Live Bangla