সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ভারতে যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর।

প্রকাশিত: ৫ মে, ২০২৬
ভারতে যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর।

ভারতে যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।


মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ নেওয়াকে কেন্দ্র করে এই কর্মসূচির আয়োজন করা হয়।


গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। কোন দল ক্ষমতায় এলো, সেটি মুখ্য বিষয় নয়; বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রেখে সম্পর্ক বজায় থাকবে। তিনি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে দেশের জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন।


বর্তমান সরকার নানা সংকটের মধ্যেও দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে। একইসঙ্গে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নারী নেতৃত্বের বিকাশ এবং বহুদলীয় রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


অন্যদিকে, নিপুণ রায় চৌধুরী এমপি বলেন, সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দেওয়ায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানর প্রতি কৃতজ্ঞ। তিনি জানান, আগামী দিনে তার রাজনীতি হবে গণমানুষের কল্যাণমুখী। দেশের পররাষ্ট্রনীতি জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে পরিচালিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।