সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে: মমতা

প্রকাশিত: ৫ মে, ২০২৬
কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে: মমতা



পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে কারচুপির অভিযোগ তুলে পদত্যাগের সম্ভাবনা নাকচ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়; বরং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির ষড়যন্ত্র এর পেছনে কাজ করেছে।


মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পদত্যাগ প্রসঙ্গে মমতা বলেন, এখনই তিনি সরে দাঁড়াচ্ছেন না। “কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?”—এভাবেই নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।


তিনি আরও বলেন, “যেখানে লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে, সেখানে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা।”


রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে জোর আলোচনা চললেও, বিদায়ী মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন—বর্তমান পরিস্থিতিতে তিনি পিছু হটবেন না, বরং লড়াই চালিয়ে যাবেন।


সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।