সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

২০ বছর পর ফাইনালে আর্সেনাল

প্রকাশিত: ৫ মে, ২০২৬
২০ বছর পর ফাইনালে আর্সেনাল

বুকায়ো সাকার ট্যাপ-ইন গোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটিতে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রথম লেগ ১-১ সমতায় থাকায় দুই লেগ মিলিয়ে গানারদের জয় ২-১ ব্যবধানে। এই জয়ে ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। নিজেদের ইতিহাসে এর আগে শুধু ২০০৬ সালেই ফাইনালে খেলেছিল ইংলিশ ক্লাবটি। 


নর্থ লন্ডনে আতলেতিকোর মুখোমুখি হওয়ার আগেই মানসিকভাবে এগিয়ে ছিল আর্সেনাল। চলতি মৌসুমে লিগ পর্ব থেকে শুরু করে একটি ম্যাচও হারেনি মিকেল আরতেতার দলটি। এমনকি নিজেদের মাঠে খেলা তিন ম্যাচের কোনোটিতে গোলও হজম করেনি।

আজ তাই নিজেদের গোলপোস্ট অক্ষত রেখে অন্তত একটি গোল করার দিকেই যেন বেশি মনোযোগী ছিল আর্সেনাল। দুই দলের লিগ পর্বের দেখায় এমিরেটসে ৪:০ গোলে হারের দুঃস্মৃতি আছে বলে আতলেতিকোর খেলার ধরনও ছিল অনেকটা তা-ই। 

রক্ষণ ও মাঝমাঠকেন্দ্রিক সেই লড়াইয়ে অবশ্য দুই দলই তাল মিলিয়ে লড়েছে। তবে প্রথমার্ধের শেষ দিকে গোলটা পেয়েছে স্বাগতিকেরাই।