সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

অনলাইন আম ব্যবসায়ীদের জন্য ‘আম কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা

প্রকাশিত: ৬ মে, ২০২৬
অনলাইন আম ব্যবসায়ীদের জন্য ‘আম কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অনলাইন আম ব্যবসায়ীদের জন্য ‘আম কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মো. আশরাফুল ইসলাম (আশরাফুল ভেড়ী)। তিনি রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর। আসন্ন রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবেও তার নাম আলোচনায় রয়েছে।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও সাক্ষাৎকারে অনলাইন আম বিক্রেতাদের বিষয়ে পরিকল্পনা জানতে চাইলে আশরাফুল ইসলাম বলেন, অনলাইনে আম কেনাবেচায় আগাম অর্থ লেনদেনের কারণে ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থার সংকট তৈরি হয়। এই আস্থা ফিরিয়ে আনতেই বিক্রেতাদের জন্য পরিচয়ভিত্তিক ‘আম কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে।


তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে যাচাইকৃত বিক্রেতাদের একটি বিশ্বাসযোগ্যতা তৈরি হবে, যা ক্রেতাদের জন্যও নিরাপদ লেনদেন নিশ্চিত করবে।


মুঠোফোনে তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের আম একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই খাতের উন্নয়ন ও সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।