সর্বশেষ
ওরে মা… মা গো… আর মারিস না ভাই… হৃদয় ভাইয়া, ছেড়ে দে… আমি আর করব নাগর্ভের সন্তান ছেলে না মেয়ে— তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট।বিয়ের জন্য স্বর্ণ কিনবেন না, বিদেশে বিয়ে করবেন না: মোদি।আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামীর পদত্যাগবাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর অবমুক্ত।চট্টগ্রামে ডিজেল পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল সহ ৯ পাচারকারি আটক।পাবনায় অস্ত্র ও ইয়াবাসহ বিএনপি কর্মী আটক।ইরান যুদ্ধের সময় ইরাকে গোপনে ঘাঁটি গেড়েছিলো ইজরায়েল।ওরে মা… মা গো… আর মারিস না ভাই… হৃদয় ভাইয়া, ছেড়ে দে… আমি আর করব নাগর্ভের সন্তান ছেলে না মেয়ে— তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট।বিয়ের জন্য স্বর্ণ কিনবেন না, বিদেশে বিয়ে করবেন না: মোদি।আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামীর পদত্যাগবাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর অবমুক্ত।চট্টগ্রামে ডিজেল পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল সহ ৯ পাচারকারি আটক।পাবনায় অস্ত্র ও ইয়াবাসহ বিএনপি কর্মী আটক।ইরান যুদ্ধের সময় ইরাকে গোপনে ঘাঁটি গেড়েছিলো ইজরায়েল।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কলকাতার নিউ মার্কেটে ‘জয় শ্রীরাম’ স্লোগানে বুলডোজার দিয়ে মুসলিমদের দোকান গুড়িয়ে দিচ্ছে বিজেপি।

প্রকাশিত: ৬ মে, ২০২৬
কলকাতার নিউ মার্কেটে ‘জয় শ্রীরাম’ স্লোগানে বুলডোজার দিয়ে মুসলিমদের দোকান গুড়িয়ে দিচ্ছে বিজেপি।

ভারতের কলকাতা শহরের ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র নিউমার্কেট (হগ মার্কেট) এলাকায় দোকান ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় বুলডোজার দিয়ে একাধিক দোকান ভেঙে ফেলা হয়। ঐ এলাকায় মুসলিমদের ব‍্যবসা প্রতিষ্ঠান বেশি।


ঘটনার সময় এলাকায় উপস্থিত সমাজকর্মী সৌম্য মণ্ডল জানান, সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে ভাঙচুর শুরু হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, কলকাতা পৌরসভার বিপরীতে একটি কাপড়ের দোকান মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়। আশপাশের এলাকায় উচ্চ শব্দে সঙ্গীত বাজানো এবং “জয় শ্রীরাম” স্লোগান দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।


প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও ভাঙচুর থামাতে তাৎক্ষণিক পদক্ষেপ চোখে পড়েনি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।


এদিকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সম্প্রতি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরপরই এ ঘটনা ঘটেছে বলে দাবি উঠেছে, যা রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, তাদের একটি দলীয় কার্যালয়সহ আশপাশের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।


কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, বুলডোজার নিয়ে কোনো মিছিল বা ভাঙচুরের অনুমতি নেই। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।


তবে বুধবার সকাল পর্যন্ত এ ঘটনার বিস্তারিত নিয়ে ভারতের মূলধারার গণমাধ্যমে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি, ফলে ঘটনাটি নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ এখনো কাটেনি।