সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

প্রকাশিত: ৭ মে, ২০২৬
‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনে জাতীয়তা যাচাইয়ের বহু মামলা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।


আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।


ব্রিফিংয়ে এক সাংবাদিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বাংলাদেশের এক মন্ত্রীর ‘পুশব্যাক’ ইস্যুতে দেওয়া বক্তব্যের বিষয়ে ভারতের অবস্থান জানতে চান। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, সাম্প্রতিক মন্তব্যগুলোকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর মূল বিষয়ের প্রেক্ষাপটে দেখতে হবে এবং এ ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।


তিনি জানান, জাতীয়তা যাচাইয়ের ২ হাজার ৮৬০টির বেশি মামলা বাংলাদেশের কাছে ঝুলে রয়েছে। এর মধ্যে বেশ কিছু মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তিহীন অবস্থায় আছে।


রণধীর জয়সোয়াল বলেন, ভারতের নীতি হলো— কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করলে আইন, প্রক্রিয়া ও প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় ব্যবস্থার আওতায় তাঁকে প্রত্যাবাসন করা হবে।


তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ দ্রুত জাতীয়তা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করবে, যাতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন সুশৃঙ্খলভাবে করা যায়।


ব্রিফিংয়ে দুই দেশের পানিবণ্টন ও নদী ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে রণধীর জয়সোয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে এবং পানিসংক্রান্ত সব বিষয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে সুসংগঠিত দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে। এসব ব্যবস্থার আওতায় নিয়মিত বৈঠকও চলছে।