সর্বশেষ
ত্রাণের টিন ও টাকা বিএনপি নেতাদের ঘরে, সমালোচনার মুখে ফেরত দিলেন।সিলেট মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই!চার দশক ধরে পড়ে আছে তেঁতুলিয়া তেল খনি।দারিদ্র্য বিমোচনের নামে এনজিওগুলো গরিবদের ঋণের জালে আটকে ফেলছে: এম এম আকাশযুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর পাল্টাপাল্টি হামলায় আবার সংঘাত শুরুর শঙ্কানেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর ইন্তেকালবরিশালে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে, পরিবারের মামলায় মুসলিম যুবক কারাগারে।লন্ডনের নিউহ্যামে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন।ত্রাণের টিন ও টাকা বিএনপি নেতাদের ঘরে, সমালোচনার মুখে ফেরত দিলেন।সিলেট মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই!চার দশক ধরে পড়ে আছে তেঁতুলিয়া তেল খনি।দারিদ্র্য বিমোচনের নামে এনজিওগুলো গরিবদের ঋণের জালে আটকে ফেলছে: এম এম আকাশযুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর পাল্টাপাল্টি হামলায় আবার সংঘাত শুরুর শঙ্কানেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর ইন্তেকালবরিশালে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে, পরিবারের মামলায় মুসলিম যুবক কারাগারে।লন্ডনের নিউহ্যামে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে ‘পাংখা রুবেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রকাশিত: ৮ মে, ২০২৬
শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে ‘পাংখা রুবেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর আদাবর এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে ‘পাংখা রুবেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার সকালে আদাবর থানার এসআই কমল চন্দ্র ধর সঙ্গীয় ফোর্স নিয়ে শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রুবেল আদাবর থানার দুটি পরোয়ানাভুক্ত মামলার আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মোট নয়টি মামলা রয়েছে।


এ ছাড়া তিনি শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত বলেও জানিয়েছে পুলিশ।


ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।