সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’— বিতর্কের মুখে এবার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির নিলোফার চৌধুরী মনি।

প্রকাশিত: ৮ মে, ২০২৬
জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’— বিতর্কের মুখে এবার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির নিলোফার চৌধুরী মনি।




‘জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’— এমন মন্তব্য নিয়ে বিতর্কের মুখে এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তিনি বলেছেন, চাঁদাবাজি অবশ্যই অপরাধ, তবে তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল জাকাতের অর্থ রাজনৈতিক কাজে ব্যবহারের সমালোচনা করা।


সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এ বিষয়ে কথা বলেন মনি। অনুষ্ঠানে জামায়াতের সংসদ সদস্য মারদিয়া মমতাজও উপস্থিত ছিলেন।


মনি বলেন, আগের এক টকশোতে জামায়াতের এক নেতা বিএনপিকে ‘চাঁদাবাজ’, ‘হাওয়া ভবনের দল’সহ বিভিন্ন অভিযোগে আক্রমণ করেছিলেন। এর জবাবে তিনি ওই মন্তব্য করেছিলেন।


তিনি বলেন, “চাঁদাবাজ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু একজন ব্যক্তি যদি শাস্তি ভোগ করে, তাহলে আইনের দৃষ্টিতে সে সেই অপরাধের দায় থেকে মুক্ত হয়। কিন্তু জাকাতের টাকা দিয়ে যদি রাজনৈতিক সংগঠন পরিচালিত হয়, সেটি আরও গুরুতর বিষয়।”


জাকাত প্রসঙ্গে মনি বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো জাকাত এবং এটি গরিব মানুষের অধিকার। তাঁর ভাষায়, “জাকাত দয়া বা অনুগ্রহ নয়, এটি গরিবের প্রাপ্য। সেই টাকা যদি রাজনৈতিক কাজে বা ধনীদের স্বার্থে ব্যবহার হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়।”


তিনি আরও অভিযোগ করেন, কিছু সংগঠন চাকরি ও ব্যবসা থেকে নিয়মিত অর্থ আদায় করে এবং সেই অর্থ দিয়ে হাসপাতাল, ব্যাংক ও পরিবহন খাত পরিচালনা করে। তাঁর দাবি, এসব অর্থ সংগঠনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের ব্যক্তিগত সুবিধাতেও ব্যবহৃত হয়।


মনি বলেন, “জাকাত ধনীদের জন্য নয়। ধনীর দায়িত্ব গরিবকে জাকাত দেওয়া। কিন্তু সেই জাকাতের অর্থ যদি ধনীরাই ব্যবহার করে, তাহলে প্রশ্ন ওঠে— গরিবদের অধিকার কোথায় গেল?”