সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কক্সবাজারের আকাশে ভারতীয় মিসাইলের আলোর ঝলক।

প্রকাশিত: ৮ মে, ২০২৬
কক্সবাজারের আকাশে ভারতীয় মিসাইলের  আলোর ঝলক।


কক্সবাজার সমুদ্রসৈকতের পশ্চিম পাশে বঙ্গোপসাগরের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যায় দ্রুতগতিতে দক্ষিণ দিকে ছুটে যাওয়া ‘মিসাইল’ আকৃতির এক আলোর ঝলক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সৈকতে অবস্থান করা পর্যটকেরা ঘটনাটি মুঠোফোনে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিলে মুহূর্তেই ভিডিওগুলো ভাইরাল হয়ে পড়ে।


ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আকাশের এক পাশে বজ্রপাতের মতো আলোকরশ্মি ছড়িয়ে আছে। এর কিছু দূরে উজ্জ্বল আলো ছড়িয়ে দ্রুতগতিতে দক্ষিণ দিকে, টেকনাফমুখী হয়ে ছুটে যায় ‘মিসাইল’ সদৃশ আলোর রেখাটি। কয়েক মিনিট পর সেটি দৃষ্টির বাইরে চলে যায়। সৈকতে থাকা পর্যটকদের পাশাপাশি শহরের বিভিন্ন ভবনের ছাদ থেকে স্থানীয় বাসিন্দারাও ঘটনাটি প্রত্যক্ষ করেন বলে জানা গেছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে উদ্বেগ ও নানা জল্পনা ছড়িয়ে পড়ে।


জানা যায়, ভারতের জলসীমায় দূরপাল্লার একটি মিসাইল পরীক্ষার সময় এর আলোর রেখা বাংলাদেশের উপকূলীয় এলাকা থেকেও দৃশ্যমান হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এ দৃশ্য দেখা যায়। একই ধরনের আলোর রেখা বাগেরহাটের সুন্দরবন এলাকার শরণখোলা পয়েন্ট থেকেও লক্ষ্য করা গেছে।



ভারতের ওই মিসাইল পরীক্ষার বিষয়ে আগেই বাংলাদেশ নৌবাহিনী অবগত ছিল বলে জানা গেছে।