সর্বশেষ
৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।কুষ্টিয়ায় সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।কুষ্টিয়ায় সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান।

প্রকাশিত: ৮ মে, ২০২৬
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান।

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আবারও নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান। বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়ে তিনি চতুর্থবারের মতো এই পদে অধিষ্ঠিত হলেন।


ঘোষিত ফলাফলে দেখা যায়, লুৎফুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৬৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির সিরাজুল ইসলাম পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট।


এ ছাড়া হীরা খান পেয়েছেন ১৯ হাজার ২২৩ ভোট, জন বোলার্ড ৭ হাজার ১৫৩, ডমিনিক নোলান ৩ হাজার ৮১৮, জামি আলী ৩ হাজার ১৫৬ এবং মোহাম্মদ আব্দুল হান্নান পেয়েছেন ২ হাজার ৪২১ ভোট। হুগো পিয়েরে পেয়েছেন ৬৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ট্যারেন্স ম্যাকগ্রেনেরা পেয়েছেন ৫২৪ ভোট।


নির্বাচনের ফল প্রকাশের পর টাওয়ার হ্যামলেটসজুড়ে সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। বিভিন্ন এলাকায় আনন্দমিছিল ও উচ্ছ্বাসে অংশ নেন সমর্থকেরা।


২০১০ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হওয়ার পর নানা রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে ২০২২ সালে আবারও দায়িত্বে ফেরেন লুৎফুর রহমান। ২০২৬ সালের এই জয়কে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে শক্তিশালী গণসমর্থনের একটি হিসেবে দেখা হচ্ছে।


বিশ্লেষকদের মতে, এই ফলাফল ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর রাজনৈতিক প্রভাব ও অংশগ্রহণের বিষয়টিকেও নতুন করে সামনে নিয়ে এসেছে।


এদিকে কাউন্সিলর পদের ৪৫টি আসনের ভোট গণনা শনিবার সকাল সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা রয়েছে। চূড়ান্ত ফলাফল দিনের শেষভাগে প্রকাশ হতে পারে। রাজনৈতিক মহলের নজর এখন সেদিকেই, কারণ মেয়র নির্বাচনের ফল নগর পরিষদের ক্ষমতার ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে।