সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বরিশালে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে, পরিবারের মামলায় মুসলিম যুবক কারাগারে।

প্রকাশিত: ৮ মে, ২০২৬
বরিশালে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে, পরিবারের মামলায় মুসলিম যুবক কারাগারে।



বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রেমের সম্পর্কের পরিণতি দিতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম যুবককে বিয়ে করেছেন এক হিন্দু তরুণী। তবে বিয়ের কয়েকদিনের মধ্যেই অপহরণ ও ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছে ওই যুবককে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


জানা গেছে, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর গ্রামের বশির সরদারের ছেলে মো. তামিম হাসানের সঙ্গে পার্শ্ববর্তী ফলাঘর গ্রামের প্রদীপ চন্দ্র সাহার মেয়ে প্রিয়ন্তী রানী সাহার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে ধর্ম ভিন্ন হওয়ায় দুই পরিবারের মধ্যে এ নিয়ে জটিলতা তৈরি হয়।


পরিবারের অমতের কারণে তারা কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যান। পরে ওই তরুণী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নাম রাখা হয় জান্নাতি ইসলাম। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় কাজীর মাধ্যমে গত ৩ মে দুই লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে।


এদিকে মেয়ের পরিবার বিষয়টি মেনে না নিয়ে বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার ওই দম্পতিকে উদ্ধার করে। এ সময় তামিম হাসানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে জান্নাতি ইসলামকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, তরুণীর পরিবারের দায়ের করা মামলায় তামিমের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নবদম্পতি দাবি করেন, তারা উভয়েই প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন।


এ বিষয়ে তামিমের বাবা বশির সরদার বলেন, “ছেলে-মেয়ের সম্পর্কের বিষয়টি জানার পর আমি মেয়ের পরিবারকে জানিয়েছিলাম। আমি কখনো চাইনি তারা পালিয়ে বিয়ে করুক। তবে তারা দুজনই প্রাপ্তবয়স্ক এবং শুনেছি বিয়েও করেছে। এখন আমার ছেলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা দেওয়া হয়েছে, অথচ এখানে অপহরণের কোনো ঘটনা ঘটেনি। আমার ছেলেকে ফাঁসাতেই এ মামলা দেওয়া হয়েছে।”


অন্যদিকে তরুণীর পরিবারের দাবি, প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের মেয়েকে প্রভাবিত করে ধর্মান্তরিত করা হয়েছে এবং তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। এ কারণেই তারা মামলা করেছেন।


স্থানীয়দের ভাষ্য, বিয়ের পর নতুন জীবন শুরু করার কথা থাকলেও পারিবারিক বিরোধের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।


বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেন বলেন, “জিডির পরিপ্রেক্ষিতে তরুণ-তরুণীকে উদ্ধার করা হয়েছে। তরুণীর পরিবারের দায়ের করা মামলা গ্রহণ করা হয়েছে। ছেলেটিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে।”