সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ডা. সামন্ত লাল সেনকে চিকিৎসা করার সুযোগ দেয়নি অন্তবর্তী সরকার: হুম্মাম কাদের।

প্রকাশিত: ৯ মে, ২০২৬
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ডা. সামন্ত লাল সেনকে চিকিৎসা করার সুযোগ দেয়নি অন্তবর্তী সরকার: হুম্মাম কাদের।



বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক ডা. সামন্ত লাল সেনকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসাসহ সহায়তার সুযোগ দেয়নি অন্তর্বর্তী সরকার—এমন দাবি করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।


সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।


হুম্মাম কাদের চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বড় ধরনের বিপর্যয় তৈরি হয়েছিল। দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণ, আহতদের হাসপাতালে নেওয়া এবং বার্ন ইউনিট ব্যবস্থাপনায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন কাজ শুরু করে।


তিনি বলেন, “আমাদের দলের থেকেও অনেক মানুষ সাহায্যের জন্য গিয়েছিল। কিন্তু একজন ব্যক্তির কথা আজ বলতে চাই। এটার জন্য হয়তো আমাকে গালি খেতে হবে, তবুও সৎ সাহস নিয়ে বলছি।”


হুম্মাম কাদেরের ভাষ্য, “ডা. সামন্ত লাল সেনকে সবাই বার্ন ইউনিট ও ডিজাস্টার ম্যানেজমেন্টের গুরু হিসেবে চেনে। বাংলাদেশে প্রথম বার্ন ইউনিট গড়ে তোলার ক্ষেত্রেও তার বড় ভূমিকা ছিল।”


তিনি আরও বলেন, “ডা. সামন্ত লাল সেনের পক্ষ থেকেও সহযোগিতার প্রস্তাব এসেছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে বিষয়টির সঙ্গে জড়িত ছিলাম বলেই জানি। উনি বলেছিলেন, বড় দুর্ঘটনা ঘটেছে, যেভাবেই হোক সহযোগিতা করতে চান। আমি সেই বার্তাটি অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিয়েছিলাম। কিন্তু সরকার সাড়া দেয়নি, সাহায্য নেয়নি।”


হুম্মাম কাদের দাবি করেন, “সাহায্য নিলে হয়তো কয়েকটি প্রাণ বাঁচানো যেত। কিন্তু তারা নেয়নি। এটা এক ধরনের একগুঁয়েমি। এমন আরও অনেক ঘটনায় তাদের এই মনোভাবের কারণে এখন বিভিন্ন জায়গায় ভুগতে হচ্ছে।”