সর্বশেষ
গাজীপুরে ৫ মার্ডার: লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন ম‍্যাজিস্ট্রেটফেনী ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য বিদ‍্যালয়ের পরিক্ষা বাতিল করে ভোট গ্রহণ!জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানমাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ডা. সামন্ত লাল সেনকে চিকিৎসা করার সুযোগ দেয়নি অন্তবর্তী সরকার: হুম্মাম কাদের।খুলনার এক যুবককে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা।ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির।গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তান সহ ৫ জনকে হত্যা।কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত।গাজীপুরে ৫ মার্ডার: লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন ম‍্যাজিস্ট্রেটফেনী ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য বিদ‍্যালয়ের পরিক্ষা বাতিল করে ভোট গ্রহণ!জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানমাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ডা. সামন্ত লাল সেনকে চিকিৎসা করার সুযোগ দেয়নি অন্তবর্তী সরকার: হুম্মাম কাদের।খুলনার এক যুবককে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা।ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির।গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তান সহ ৫ জনকে হত্যা।কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গাজীপুরে ৫ মার্ডার: লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন ম‍্যাজিস্ট্রেট

প্রকাশিত: ৯ মে, ২০২৬
গাজীপুরে ৫ মার্ডার: লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন ম‍্যাজিস্ট্রেট

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। তিনি বলেছেন, “বাচ্চাগুলোকে দেখে আমার খুব কষ্ট লেগেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি।”


শনিবার (৯ মে) উপজেলার রাউতকোনা গ্রামে ঘটনাস্থল পরিদর্শন শেষে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি।


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, এ ঘটনায় দুজনকে সন্দেহ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা যাচ্ছে না। তিনি বলেন, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের সদস্যরা যৌথভাবে কাজ করছেন এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


তিনি আরও জানান, জেলা প্রশাসক বিষয়টি অবগত আছেন এবং তার নির্দেশনায় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন। সেখানে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।


এর আগে শুক্রবার দিবাগত রাতে রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলার ভাড়া বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। শনিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।


নিহতরা হলেন ফুরকান মিয়ার স্ত্রী শারমিন, তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮) ও ফারিয়া (২), এবং শ্যালক রসুল মিয়া।


স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় প্রাইভেটকার চালক ফুরকান মিয়া প্রায় এক বছর আগে ওই বাড়ির নিচতলা ভাড়া নেন। তার বাড়ি গোপালগঞ্জ সদরের মেরী গোপীনাথপুর গ্রামে।


স্বজনদের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফুরকান তার ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে জানান, তিনি পাঁচজনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। পরে প্রতিবেশীরা ঘরে গিয়ে মরদেহগুলো দেখতে পান। তিন শিশুকন্যার মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল। শারমিনের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে হাত-মুখ বাঁধা অবস্থায় ঝুলছিল এবং রসুল মিয়ার মরদেহ ছিল বিছানার ওপর।


পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল, রান্না করা পায়েশ এবং কোকাকোলার বোতল উদ্ধার করা হয়েছে।


এছাড়া মরদেহের পাশে কিছু প্রিন্ট করা কাগজ পাওয়া গেছে। সেগুলো যাচাই করে পুলিশ জানতে পারে, ফুরকান এর আগে স্ত্রীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন। একই সঙ্গে অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়ও উল্লেখ ছিল।


কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, উদ্ধার হওয়া অভিযোগপত্র ও অন্যান্য আলামত যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফুরকান পলাতক রয়েছেন।


ঘটনার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।