সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মাদক ব‍্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জমায়েতের ৪ নেতা আটক।

প্রকাশিত: ১০ মে, ২০২৬
মাদক ব‍্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জমায়েতের ৪ নেতা আটক।

কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির ৫ নেতা থানা হেফাজতে


কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করার পর তাকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে নিজেদের রাজনৈতিক পরিচয় দেওয়ার অভিযোগে জামায়াত ও বিএনপির পাঁচ নেতাকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।


শনিবার (৯ মে) রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। আটক রবিউল ইসলাম মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে।


থানা হেফাজতে নেওয়া পাঁচজনের মধ্যে চারজন জামায়াতের এবং একজন বিএনপির নেতা বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন— সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা নূর মোহাম্মদ মোল্লার ছেলে এনামুল হক (৪৫), সদরপুর ইউনিয়নে জামায়াত সমর্থিত মেম্বার প্রার্থী আলাউদ্দিন (৪৩), সুজন আলী (৩৩), শফিকুল ইসলাম (২৫) ও সাইদুল ইসলাম (৩৯)।


মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মিরপুরে মাদক নির্মূলে কঠোর অভিযান পরিচালনা করছে পুলিশ। এর অংশ হিসেবে শনিবার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করা হয়। পরে রাতে বিএনপি ও জামায়াতের পরিচয়ে পাঁচজন থানায় এসে তাকে ছাড়িয়ে নেওয়ার তদবির করেন।


ওসি আরও বলেন, মাদক ব্যবসায়ীর পক্ষে তদবির করায় জামায়াতের চারজন ও বিএনপির একজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।


মাদক ব‍্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জমায়েতের ৪ নেতা আটক। | Live Bangla