সর্বশেষ
প্রধানমন্ত্রীর পর এবার রাতের ঢাকায় বর্জ্য তদারকিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীপ্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠনের দাবি বিরোধী দলের, ইতিবাচক সরকারি দলওচাঁদপুরে সেচ্ছাসেবক দলের নেতার ধর্ষণে ৮ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, গ্রেফতার ২।সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিটে বড় সংস্কার, সহজ হচ্ছে কর্মসংস্থানের প্রক্রিয়াএস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার প্রসঙ্গ সংসদে, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীজমি বিক্রি করে সাড়ে ৭ কিলোমিটার জার্মানির পতাকা বানালেন কৃষক আমজাদটেলিটক–বাংলালিংক একীভূত করতে আগ্রহী বাংলালিংকের মূল কোম্পানি ভিওনএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কংগ্রেসের তদন্তকারীদের মুখোমুখি বিল গেটসপ্রধানমন্ত্রীর পর এবার রাতের ঢাকায় বর্জ্য তদারকিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীপ্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠনের দাবি বিরোধী দলের, ইতিবাচক সরকারি দলওচাঁদপুরে সেচ্ছাসেবক দলের নেতার ধর্ষণে ৮ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, গ্রেফতার ২।সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিটে বড় সংস্কার, সহজ হচ্ছে কর্মসংস্থানের প্রক্রিয়াএস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার প্রসঙ্গ সংসদে, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীজমি বিক্রি করে সাড়ে ৭ কিলোমিটার জার্মানির পতাকা বানালেন কৃষক আমজাদটেলিটক–বাংলালিংক একীভূত করতে আগ্রহী বাংলালিংকের মূল কোম্পানি ভিওনএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কংগ্রেসের তদন্তকারীদের মুখোমুখি বিল গেটস
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

স্বামীকে জামিন দেওয়ায় আদালতে বিচারকের সামনে বিষপান করলেন স্ত্রী।

প্রকাশিত: ১০ মে, ২০২৬
স্বামীকে জামিন দেওয়ায় আদালতে বিচারকের সামনে বিষপান করলেন স্ত্রী।

ফেনীতে আদালতে শুনানি চলাকালে বিচারকের সামনেই বিষপান করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আদালতপাড়াজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


রোববার (১০ মে) দুপুরে ফেনী জেলা দায়রা ও জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। ওই নারীর বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায় বলে জানা গেছে।


আদালতের পেশকার জসিম উদ্দিন ও বাদীপক্ষের আইনজীবীর বরাতে জানা যায়, চার সন্তানের বাবা আকবর হোসেনকে ভালোবেসে ২০২৫ সালে বিয়ে করেন ওই নারী। পরে দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। রোববার ছিল মামলার শুনানির দিন।


শুনানিতে বাদী ও বিবাদী উভয়েই আদালতে উপস্থিত ছিলেন। বিচার কার্যক্রম চলাকালে হঠাৎ ক্ষোভ ও হতাশা থেকে ওই নারী বিষপান করেন। পরে আদালতে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।


নারীর বোন জানান, কাবিন আদায় সংক্রান্ত মামলায় আদালত তার স্বামীকে জামিন দিলে আদেশ শোনার পরপরই বিচারকের সামনে বিষপান করেন তিনি। এর আগে টেলিফোনে স্বামী তাকে ‘মরে যেতে’ বলেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।


ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিষক্রিয়ার লক্ষণ নিয়ে ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তার পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।