সর্বশেষ
৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।কুষ্টিয়ায় সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।কুষ্টিয়ায় সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মালয়েশিয়ায় দ্রুতই সুস্থ হচ্ছেন মির্জা আব্বাস।

প্রকাশিত: ১০ মে, ২০২৬
মালয়েশিয়ায় দ্রুতই সুস্থ হচ্ছেন মির্জা আব্বাস।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাস বর্তমানে কুয়ালালামপুর–এ চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্য ও সংশ্লিষ্টরা।


রোববার (১০ মে) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে জানা যায়, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকা এই প্রবীণ রাজনীতিক ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।


চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসাসেবা ও বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থাকে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলে উল্লেখ করা হয়েছে।


হাসপাতালে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং তার ভাই মির্জা খোকন। তারা জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।


চিকিৎসকের পরামর্শে প্রতিদিন হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে কিছু সময় চলাফেরাও করছেন তিনি। এ সময় মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরাও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন এবং কথা বলছেন।


মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, আল ইমরান এবং যুবদল নেতা ইমন হাসান। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন।


পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার পূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তারা জানান, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন এবং সুস্থতা কামনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে দোয়া ও শুভকামনার বার্তা অব্যাহত রয়েছে।


এছাড়া দেশের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা দোয়া মাহফিলের আয়োজন করছেন। বিভিন্ন মসজিদেও তার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হচ্ছে।