সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর অবমুক্ত।

প্রকাশিত: ১১ মে, ২০২৬
বাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর অবমুক্ত।

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রাম থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে গ্রামের কৃষক ইলিয়াস মাতুব্বরের বাড়ির পেছনের ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।


ভিটিআরটি সদস্য হাসান মুন্সী জানান, ইলিয়াস মাতুব্বরের ফোন পেয়ে ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান তারা। সেখানে গিয়ে ধানক্ষেতে একটি বিশাল অজগর দেখতে পান, যা কয়েকটি হাঁস খাওয়ার পর পড়ে ছিল। পরে কৌশলে সেটিকে আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।


কৃষক ইলিয়াস মাতুব্বর বলেন, বাড়ির পেছনের ধানক্ষেতে হাঁসের অস্বাভাবিক ডাকাডাকি শুনে সেখানে গিয়ে দেখেন অজগরটি তার হাঁসের পালে হামলা করেছে। তিনি জানান, সাপটি তিনটি হাঁস খেয়ে ফেলেছে। পরে দ্রুত বাড়িতে ফিরে উদ্ধারকারীদের খবর দেন।


ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন, “অজগরটি উদ্ধারের সময় আমাদের দিকে তেড়ে আসছিল। পরে কৌশলে ধরে বন বিভাগের কাছে নিয়ে যাই।” তিনি জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন প্রায় ২৫ কেজি।


পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, উদ্ধার হওয়া অজগরটি পরে রেঞ্জ অফিসের পূর্ব পাশের বনে অবমুক্ত করা হয়েছে।