সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কুমিল্লায় চুরি করে পালাতে গিয়ে গ্রিলে আটকে যুবক, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১২ মে, ২০২৬
কুমিল্লায় চুরি করে পালাতে গিয়ে গ্রিলে আটকে যুবক, ভিডিও ভাইরাল


কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায় একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকে পড়েছেন মারজান হোসেন জিহাদ (২২) নামে এক যুবক। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

রোববার (১০ মে) দুপুরে নগরীর ইসলামপুর এলাকার একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। পরে সোমবার (১১ মে) ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ দিনের কারাদণ্ড দেন।

আটক মারজান হোসেন জিহাদ নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে। সংশ্লিষ্ট ভবনের মালিক মোহাম্মদ আলী। ভবনের নিচতলায় বসবাসরত এক ভাড়াটিয়ার বাসায় চুরি করতে গিয়ে তিনি ধরা পড়েন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভবনের বারান্দার গ্রিলে আটকে আছেন ওই যুবক। বের হওয়ার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করছেন। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “স্যার, আমি বের হতে পারছি না। আমার একটি বাচ্চা আছে।”

স্থানীয়দের চেষ্টায় প্রায় আধা ঘণ্টা পর তাকে গ্রিল থেকে বের করা হয়।

পুলিশ জানায়, রোববার দুপুরে জিহাদ বারান্দার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করেন। পরে বের হওয়ার সময় গ্রিলের ফাঁকে আটকে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “ঘটনাটি গতকালের। ওই চোরকে ২০ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।”