সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।

প্রকাশিত: ১২ মে, ২০২৬
একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।

দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা বললেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান বলেছেন, বর্তমানে তার কাছে সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো ঢাকায় পা রাখা। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থানরত এই ক্রিকেটার সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নিজের রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন।


ইউটিউবভিত্তিক প্ল্যাটফর্ম সিম্পলি সাঈদ–কে দেওয়া ওই সাক্ষাৎকারে সমসাময়িক রাজনীতির পরিবর্তন নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন তিনি।


আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব বলেন, “একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।”


রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, নিজের সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেন না। এমনকি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খান–এর মতো নতুন রাজনৈতিক দল গঠন না করে কেন প্রচলিত রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন— এমন প্রশ্নেও নিজের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দেন।



রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফেরেননি সাকিব। দেশে ফিরলে প্রথমে মিরপুরে যাবেন নাকি নিজ জেলা মাগুরায়— এমন প্রশ্নে তিনি বলেন, “এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।”



খেলোয়াড় থাকা অবস্থায় নির্বাচনে অংশ নেওয়ার পেছনে কোনো নিরাপত্তা শঙ্কা কাজ করেছিল কি না— এমন প্রশ্নে আবেগঘন প্রতিক্রিয়া দেন এই অলরাউন্ডার।

তিনি বলেন, “আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সব সময় মাগুরাতে ফয়সালই ছিলাম।”

তার এই মন্তব্যে স্থানীয় মানুষের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক ও শেকড়ের টানের বিষয়টি তুলে ধরেছেন বলে মনে করছেন অনেকে।



উল্লেখ্য, দেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই সাকিবের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন চলছে। সাম্প্রতিক এই সাক্ষাৎকার নতুন করে তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।