সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেট গোলাপগঞ্জে অস্ত্রের মুখে ২০ লাখ টাকা ছিনতাই।

প্রকাশিত: ১২ মে, ২০২৬
সিলেট গোলাপগঞ্জে অস্ত্রের মুখে ২০ লাখ টাকা ছিনতাই।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।


সোমবার (১১ মে) বিকাল তিনটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংকের স্টাফ মোহাম্মদ আলী ও সাফওয়ান আহমদ। পরে তারা গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজিযোগে রানাপিং হয়ে রাজাগঞ্জের উদ্দেশে রওনা দেন।


পথিমধ্যে দাঁড়িপাতন এলাকার ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের বহনকারী সিএনজির গতিরোধ করে। প্রথমে একটি মোটরসাইকেল সিএনজির সামনে এসে দাঁড়ায়। পরে আরও দুটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে। একপর্যায়ে ব্যাংক স্টাফ সাফওয়ান আহমদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।


ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, ব্যাংক থেকে টাকা তুলে রাজাগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার পর দাঁড়িপাতন এলাকায় পৌঁছামাত্র কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে সিএনজির গতিরোধ করে। পরে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।


এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


গোলাপগঞ্জ ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. জালাল উদ্দিন আহমেদ বলেন, বিকেল ৩টার দিকে রাজাগঞ্জ ইসলামী ব্যাংকিং এজেন্ট শাখার দুই কর্মী গোলাপগঞ্জ শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেছিলেন।