সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বংশালে বাসা থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রকাশিত: ১২ মে, ২০২৬
বংশালে বাসা থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পুরান ঢাকার বংশালের একটি বাসা থেকে হাত-পা বাঁধা এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে বংশাল থানা এলাকায় বাগডাসা লেইনের একটি বাসা থেকে লাশটি উদ্ধার হয়। তাঁর মুখে কাপড় ঢোকানো ছিল।


পুলিশ জানায়, ওই ব্যবসায়ীর নাম নেসার আলী (৫০)। তিনি পাঁচতলা একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তিন মাস ধরে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি যশোরের শার্শার শ্যামলগাছিতে। তাঁর এক কলেজপড়ুয়া ছেলে ঢাকার মানিকনগর এলাকায় থাকেন।


পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী নেছার আলী ওই বাসায় একাই থাকতেন। সোমবার রাত ১১টা থেকে আজ বেলা ১টার মধ্যে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


পুলিশ জানায়, আজ দুপুরে বাড়ির মালিক মোহাম্মদ হোসেন দ্বিতীয় তলায় নেসার আলীর কক্ষে আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। এতে তিনি সাড়া দেননি। পরে জানালার পর্দা সরিয়ে দেখেন খাটের ওপর নেসার আলীর নিথর অবস্থায় পড়ে আছে। পরে তিনি ৯৯৯–এ ফোন করেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।


বংশালে বাসা থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার | Live Bangla