সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রকাশিত: ১৩ মে, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে হলে ফেরার পথে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ঘটনাস্থলের আশপাশে দেখা গেলেও এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।


ভুক্তভোগীর সঙ্গে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, রাত ১১টার দিকে ওই শিক্ষার্থী হলে ফিরছিলেন। এ সময় এক ব্যক্তি তার পিছু নেন। পরে পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন সড়কে এসে ওই ব্যক্তি শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে শুরু করেন।


ভুক্তভোগী তাকে জিজ্ঞেস করলে তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী পরিচয় দেন এবং পাশের বিশমাইল এলাকায় থাকেন বলে জানান। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি কাপড় দিয়ে শিক্ষার্থীর গলা পেঁচিয়ে তাকে অন্ধকার স্থানে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।


পরে ওই শিক্ষার্থী নিজেকে ছাড়িয়ে সড়কে উঠে আসতে সক্ষম হন। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।


বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক তানভীর হোসেন বলেন, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নার্স আলমগীর হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।


ঘটনার পর ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নেওয়া হয়। রাত দুইটার দিকে সেখানে ভুক্তভোগী, কয়েকজন নারী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং জাকসুর কয়েকজন নেতা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। কার্যালয়ের বাইরে অবস্থান নেন অন্যান্য শিক্ষার্থীরাও।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা করছি। পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় রয়েছে। বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে তার পরিষ্কার ছবি পাওয়া যাবে বলে আশা করছি। ভুক্তভোগীর পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


এদিকে জাকসুর জিএস মাজহারুল ইসলাম নিজের ফেসবুক স্ট্যাটাসে ঘটনাটিকে “চরম উদ্বেগজনক” উল্লেখ করে জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে অভিযুক্ত ব্যক্তি শিক্ষার্থীর গলায় নেট পেঁচিয়ে তাকে অন্ধকার স্থানে টেনে নিয়ে যাচ্ছেন।


তিনি দাবি করেন, প্রায় দেড় থেকে দুই মিনিট ধরে শিক্ষার্থীটি লড়াই করে নিজেকে রক্ষা করেন। পরে সড়ক দিয়ে যাওয়া অন্য শিক্ষার্থীদের সহায়তায় তিনি উদ্ধার হন। অভিযুক্তকে ধরতে ঘটনাস্থল ঘিরে তল্লাশি চালানো হলেও তিনি পালিয়ে যান।


মাজহারুল ইসলাম আরও জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্তের জুতা ও ব্যবহৃত নেট উদ্ধার করা হয়েছে। আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।