সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

এক ট্রাক জিরা লুটের অভিযোগে বিএনপি নেতা চারজনের বিরুদ্ধে থানায় মামলা

প্রকাশিত: ১৩ মে, ২০২৬
এক ট্রাক জিরা লুটের অভিযোগে বিএনপি নেতা চারজনের বিরুদ্ধে থানায় মামলা

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজারে এক ট্রাক জিরা লুটের অভিযোগে বিএনপির এক নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।


মঙ্গলবার (১২ মে) রাতে জিরা সরবরাহকারী আমদানি ব্যবসায়ী ফেরদৌস সরদার মিঠুন বাদী হয়ে বাঘা থানায় মামলাটি দায়ের করেন।


জিরা লুটের ঘটনায় আড়ানী বিএনপির যুগ্ম আহ্বায়ক সুজাত আহমেদ তুফান-কে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া তার ভাই বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন এবং তাদের দুই ভাগ্নে সুইট (২৫) ও শান্ত (২৮)-কেও আসামি করা হয়েছে।


মামলার বিষয়টি নিশ্চিত করে সেরাজুল হক জানান, এক ট্রাকে থাকা ৩০০ বস্তায় ৯ হাজার কেজি জিরা লুটের অভিযোগে পাবনার আমদানি ব্যবসায়ী মিঠুন সরদার মামলা করেছেন। লুট হওয়া জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা।


এ বিষয়ে আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক তোজাম্মেল হক বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছিল। অভিযুক্তরা ৩৭ লাখ টাকা পরিশোধের মাধ্যমে সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন এবং ব্যবসায়ীও তাতে সম্মত ছিলেন। তবে প্রতিপক্ষ গা ঢাকা দেওয়ায় শেষ পর্যন্ত ব্যবসায়ীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি মামলা করেন।