সর্বশেষ
সিলেট থেকে চট্টগ্রামগামী চলন্ত ট্রেনে আগুন১৯ লাখ টাকা ছিনতাই মামলায় জামায়াত এমপির ভাগনে কারাগারে।মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতায় জড়িত ২ ছাত্রদলের নেতা সহ ৪ জনের কারাদণ্ড।হামে আক্রান্ত শিশুটির পাশে দাঁড়ালেন জুবাইদা রহমানগভীর জঙ্গল থেকে ৯৬ বছর বয়সী বৃদ্ধকে খুঁজে আনল ডগ স্কোয়াডচাঁদাবাজির অভিযোগে আটক দুজনকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতাবেইজিংয়ে ট্রাম্প, ‘ইরান–জট’ খুলতে কি পাশে পাবেন চীনকেভারতে পাচার হওয়া ২০ শিশু দেশে ফিরল ।সিলেট থেকে চট্টগ্রামগামী চলন্ত ট্রেনে আগুন১৯ লাখ টাকা ছিনতাই মামলায় জামায়াত এমপির ভাগনে কারাগারে।মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতায় জড়িত ২ ছাত্রদলের নেতা সহ ৪ জনের কারাদণ্ড।হামে আক্রান্ত শিশুটির পাশে দাঁড়ালেন জুবাইদা রহমানগভীর জঙ্গল থেকে ৯৬ বছর বয়সী বৃদ্ধকে খুঁজে আনল ডগ স্কোয়াডচাঁদাবাজির অভিযোগে আটক দুজনকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতাবেইজিংয়ে ট্রাম্প, ‘ইরান–জট’ খুলতে কি পাশে পাবেন চীনকেভারতে পাচার হওয়া ২০ শিশু দেশে ফিরল ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

১৯ লাখ টাকা ছিনতাই মামলায় জামায়াত এমপির ভাগনে কারাগারে।

প্রকাশিত: ১৩ মে, ২০২৬
১৯ লাখ টাকা ছিনতাই মামলায় জামায়াত এমপির ভাগনে কারাগারে।

ছিনতাই ও ডাকাতির মামলায় ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগ্নে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বির মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


রাজধানীর কদমতলী এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ১৯ লাখ টাকা ছিনতাই এবং কয়েকজনকে কুপিয়ে আহত করার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।


এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নতুন জুরাইনের আলমবাগ এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে র‍্যাব-১০। পরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই জহিরুল ইসলাম।


আদালতে আসামিপক্ষে আইনজীবী আব্দুর রাজ্জাক জামিন চেয়ে শুনানিতে বলেন, তার মক্কেল নির্দোষ এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। তিনি দাবি করেন, আসামি জামিন পেলে পলাতক হবেন না।


অন্যদিকে, বাদীপক্ষ জামিনের বিরোধিতা করলে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসাদুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এদিকে মামলার আরেক আসামি রবু মিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী খান মো. ইব্রাহিম শুনানি করলে আদালত তাকে জামিন মঞ্জুর করেন।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ মে বিকেলে ব্যবসায়ী মো. হাসানসহ কয়েকজন একটি প্রাইভেটকারে করে যাচ্ছিলেন। কদমতলী থানার ঢাকা ম্যাচ রেললাইনসংলগ্ন বাজার এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ একটি দল তাদের পথরোধ করে হামলা চালায়।


অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও সুইচ গিয়ার নিয়ে ভুক্তভোগীদের ওপর আক্রমণ করে এবং পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা গাড়ি থেকে যাত্রীদের টেনে নামিয়ে মারধর ও কুপিয়ে আহত করে।


এ হামলায় মো. হাসান, রনি, মোতালেব ও নয়নসহ অন্তত পাঁচ থেকে সাতজন আহত হন। পরে হামলাকারীরা গাড়িতে থাকা ব্যবসার ১৯ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৭ মে ভুক্তভোগী হাসান কদমতলী থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।