সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জাবিতে ছাত্রী ধর্ষণচেষ্টার প্রতিবাদে রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১৩ মে, ২০২৬
জাবিতে ছাত্রী ধর্ষণচেষ্টার প্রতিবাদে রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নারী শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে মিছিলটি বের হয়। এতে সহস্রাধিক নারী শিক্ষার্থী অংশ নেন।


মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ১০টি ছাত্রী হলের সামনে দিয়ে প্রদক্ষিণ শেষে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে রাত ১০টার দিকে বটতলা এলাকা থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে সেটি টারজান এলাকায় গিয়ে নারী শিক্ষার্থীদের মিছিলে যুক্ত হয়ে সংহতি প্রকাশ করে।


বিক্ষোভে শিক্ষার্থীদের ‘ধর্ষকের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ক্যাম্পাসে ধর্ষণ করে, প্রক্টর কী করে?’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’—এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।


মিছিল শেষে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাঁচ দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে—২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগ, প্রক্টরিয়াল বডির পদত্যাগ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর কুইক রেসপন্স টিম গঠন এবং ক্যাম্পাসে নারী নিরাপত্তাকর্মী নিয়োগ ও তাঁদের কুইক রেসপন্স টিমে অন্তর্ভুক্ত করা।