সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চট্টগ্রামে চাঁদা না পেয়ে পুলিশের সোর্সের বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলি

প্রকাশিত: ১৪ মে, ২০২৬
চট্টগ্রামে চাঁদা না পেয়ে পুলিশের সোর্সের বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলি

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদার টাকা না পেয়ে এক ব্যক্তির বাড়ির সামনে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী আবছার উদ্দিন চৌধুরীর অভিযোগ, গত এক মাস ধরে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী চক্র। টাকা না দেওয়ায় বৃহস্পতিবার ভোরে কালা মোবারক, মো. কাদের, মো. হারেছ, পারভেজ, সেলিমসহ সাতজন অস্ত্র নিয়ে তাঁর বাড়ির সামনে আসে।


আবছার উদ্দিন বলেন, স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে অভিযুক্তরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় বাড়ির পাশের একটি দোকান লক্ষ্য করেও গুলি করা হয় বলে দাবি করেন তিনি।


তিনি আরও জানান, তিনি পুলিশের তথ্যদাতা (সোর্স) হিসেবে কাজ করেন এবং পাশাপাশি গাছের ব্যবসা করেন। সম্প্রতি একটি লাশ উদ্ধারের ঘটনায় পুলিশকে তথ্য দেওয়ার পর থেকেই সন্ত্রাসীরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে চাঁদা দাবি শুরু করে বলে অভিযোগ করেন আবছার উদ্দিন।