সর্বশেষ
জুলাই বিপ্লবে কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ডবিয়ানীবাজারে প্রবাসী বিএনপি নেতার কাছে চাঁদা দাবি যুবদল নেতার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।জুলাই বিপ্লবে কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ডবিয়ানীবাজারে প্রবাসী বিএনপি নেতার কাছে চাঁদা দাবি যুবদল নেতার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের গুলিতে তরুণ আহত

প্রকাশিত: ১৪ মে, ২০২৬
রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের গুলিতে তরুণ আহত

রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাফি হোসাইন (২০) নামে এক তরুণ আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পিঠের ডান পাশে গুলি লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।


ঘটনার পর আহত রাফিকে হাসপাতালে নিয়ে যান তাঁর বন্ধু সজীব। তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলিতে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁর কাছে ‘শাহীন কোথায়’ জানতে চায়। উত্তর না পেয়ে তাঁকে মারধর করা হয়।


সজীবের ভাষ্য অনুযায়ী, পরে তিনি তাঁর বন্ধু রাফিকে ঘটনাস্থলে ডাকলে দুর্বৃত্তদের একজন রাফিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রাফি গুরুতর আহত হন।


তিনি দাবি করেন, হামলাকারীরা স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। গুলিবিদ্ধ রাফি অনলাইনে টি-শার্টের ব্যবসা করেন।


লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আলী বলেন, ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।