সর্বশেষ
জামায়াত পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষেও না: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই বিপ্লবে কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ডবিয়ানীবাজারে প্রবাসী বিএনপি নেতার কাছে চাঁদা দাবি যুবদল নেতার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকাজামায়াত পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষেও না: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই বিপ্লবে কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ডবিয়ানীবাজারে প্রবাসী বিএনপি নেতার কাছে চাঁদা দাবি যুবদল নেতার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারের কেউ আলোচনা করেনি: জামায়াতের আমির

প্রকাশিত: ১৫ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারের কেউ আলোচনা করেনি: জামায়াতের আমির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করেনি বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শুক্রবার বিকেলে রংপুরে সুধী সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


বাণিজ্যচুক্তির বিষয়ে জামায়াতসহ সব দল জানত; কিন্তু তারা কোনো বিরোধিতা করেনি বলে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা মন্তব্য করেছেন।


এ বিষয়ে জামায়াতের অবস্থান কী জানতে চাইলে শফিকুর রহমান বলেন, ‘এই প্রশ্ন আগে এসেছে। আগে যখন এসেছিল, তখন আমি আমার নিজের একটা বক্তব্য দিয়েছি যে সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেনি।


এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয়টি নিয়ে একটা শব্দও করেনি, উচ্চারণ করেনি। এটাই হচ্ছে আমাদের পজিশন।’