সর্বশেষ
“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চকবাজারে প্লাস্টিক কারখানায় শ্রমিকের মরদেহ, পুলিশের ধারণা খুন

প্রকাশিত: ১৫ মে, ২০২৬
চকবাজারে প্লাস্টিক কারখানায় শ্রমিকের মরদেহ, পুলিশের ধারণা খুন

পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় একটি প্লাস্টিক বর্জ্য কারখানার গুদাম থেকে ইউনুস মিয়া (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাথায় আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


শুক্রবার দুপুর দুইটার দিকে কারখানাটির দ্বিতীয় তলার গুদামঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ইউনুস মিয়া বরিশালের কোতোয়ালি থানার কাশিপুর এলাকার বাসিন্দা।


পুলিশ জানায়, ইউনুস মিয়াসহ কয়েকজন শ্রমিক ওই গুদামঘরেই থাকতেন। দুপুরে স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুদামঘরের দরজা খোলা অবস্থায় পাওয়া যায় এবং ভেতরে ইউনুসের মরদেহ পড়ে ছিল।


পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।


চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ইউনুস মিয়ার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


তিনি আরও জানান, গুদামঘরটিতে অন্য শ্রমিকেরাও থাকতেন। তবে মরদেহ উদ্ধারের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। শ্রমিকদের মধ্যে কোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।