সর্বশেষ
জামায়াত পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষেও না: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই বিপ্লবে কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ডবিয়ানীবাজারে প্রবাসী বিএনপি নেতার কাছে চাঁদা দাবি যুবদল নেতার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকাজামায়াত পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষেও না: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই বিপ্লবে কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ডবিয়ানীবাজারে প্রবাসী বিএনপি নেতার কাছে চাঁদা দাবি যুবদল নেতার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ওয়াশিংটনের ওপর আস্থা নেই তেহরানের, চুক্তির বিষয়ে আন্তরিক হলেই আলোচনা: আরাগচি

প্রকাশিত: ১৫ মে, ২০২৬
ওয়াশিংটনের ওপর আস্থা নেই তেহরানের, চুক্তির বিষয়ে আন্তরিক হলেই আলোচনা: আরাগচি

যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের ‘কোনো আস্থা নেই’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ওয়াশিংটন চুক্তির বিষয়ে আন্তরিক হলে তবেই কেবল তেহরান তাদের সঙ্গে বসতে আগ্রহী। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা স্থগিত রয়েছে।


আরাগচি বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে ‘যুদ্ধে লিপ্ত’ নয়, তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এ জন্য ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।


ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারত সফর করছেন আরাগচি। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি ও পণ্য বাজারের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের পরিস্থিতি এখন ‘খুবই জটিল’।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লিখেছেন, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বলেছেন, ‘হরমুজ প্রণালির নিরাপত্তার রক্ষক হিসেবে ইরান সব সময় তার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে।’


গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। এরপর ইরান হরমুজ প্রণালিতে প্রায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি তেল–গ্যাসের এক-পঞ্চমাংশ এই সমুদ্রপথে পরিবহন করা হয়।