সর্বশেষ
খেলাপি ঋণে নির্বাচিত এমপি আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নতুন ভোটের ইঙ্গিত অ্যাটর্নি জেনারেলেরজামায়াত পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষেও না: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই বিপ্লবে কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ডবিয়ানীবাজারে প্রবাসী বিএনপি নেতার কাছে চাঁদা দাবি যুবদল নেতার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০খেলাপি ঋণে নির্বাচিত এমপি আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নতুন ভোটের ইঙ্গিত অ্যাটর্নি জেনারেলেরজামায়াত পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষেও না: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই বিপ্লবে কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ডবিয়ানীবাজারে প্রবাসী বিএনপি নেতার কাছে চাঁদা দাবি যুবদল নেতার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটে কার দিয়ে এসে মাদ্রাসার দানবক্স চুরি।

প্রকাশিত: ১৬ মে, ২০২৬
সিলেটে কার দিয়ে এসে মাদ্রাসার দানবক্স চুরি।

সিলেট নগরে এবার মাদ্রাসার দানবাক্সের টাকা লুটের ঘটনা ঘটেছে। প্রাইভেট কারে এসে সংঘবদ্ধভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি নগরের আরও কয়েকটি মসজিদের দানবাক্স থেকেও টাকা চুরির অভিযোগ উঠেছে। এর আগে মহানগর বিএনপির সভাপতির ৫০ লাখ টাকাসহ মোট ৭০ লাখ টাকা লুটের ঘটনাও ঘটে।


দানবাক্স চুরির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, ভোররাত আনুমানিক ৩টা ৪৬ মিনিটে একটি সাদা প্রাইভেট কার মাদ্রাসার গেটের সামনে এসে থামে। কিছুক্ষণ পর গাড়ি থেকে এক যুবক নেমে আসে। পরে সাদা টি-শার্ট পরা আরও একজন নেমে দু’জনে মিলে ড্রিল মেশিন দিয়ে দানবাক্সের তালা ভেঙে ভেতরের টাকা নিয়ে নেয়।


এ সময় একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে গেলে তারা কিছুক্ষণ অপেক্ষা করে। পরে আবার একজন নেমে দানবাক্সে থাকা বাকি টাকা নিয়ে দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করে।


স্থানীয়দের দাবি, একই রাতে একই কায়দায় নগরের আরও কয়েকটি মসজিদের দানবাক্স থেকেও টাকা চুরি হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও দেখা গেছে। এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। তবে দুইজন উপপরিদর্শককে নিয়ে পুলিশের একটি দল বিষয়টি তদন্ত করছে।