সর্বশেষ
নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Meta cuts 8,000 jobs in sweeping global layoffsসংবাদ সূত্রে জানা গেছে, Sierra Leone receives first group of West African deportees from USUS indicts Cuba’s former leader Raul Castro: Why it mattersChina and Russia unite after Trump’s Beijing visitWhat’s the significance of the Russian president’s visit to China?খবরে প্রকাশ, James Murdoch to acquire New York Magazine and Vox Media Podcast Networkকলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূলের এমপি মহুয়া মৈত্রজাবিতে যৌন সহিংসতার বিরুদ্ধে আন্দোলনে জবি শিক্ষার্থীদের সংহতিনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Meta cuts 8,000 jobs in sweeping global layoffsসংবাদ সূত্রে জানা গেছে, Sierra Leone receives first group of West African deportees from USUS indicts Cuba’s former leader Raul Castro: Why it mattersChina and Russia unite after Trump’s Beijing visitWhat’s the significance of the Russian president’s visit to China?খবরে প্রকাশ, James Murdoch to acquire New York Magazine and Vox Media Podcast Networkকলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূলের এমপি মহুয়া মৈত্রজাবিতে যৌন সহিংসতার বিরুদ্ধে আন্দোলনে জবি শিক্ষার্থীদের সংহতি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

দুবাই টেক্সি বাংলাদেশ থেকে ড্রাইভার নিয়োগ দিতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে সাক্ষাৎ।

প্রকাশিত: ১৭ মে, ২০২৬
দুবাই টেক্সি বাংলাদেশ থেকে ড্রাইভার নিয়োগ দিতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে সাক্ষাৎ।

দুবাই ট্যাক্সি কোম্পানি চলতি বছর বাংলাদেশ থেকে আরও ৬ হাজার ড্রাইভার নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে নতুন করে ১ হাজার ৫০০ ড্রাইভার নিয়োগের জন্য আগামীকাল থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকার কার্যক্রম শুরু হবে।


রোববার (১৭ মে) ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানানো হয়।


সাক্ষাৎকালে মন্ত্রী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশি কর্মীরা দক্ষ ও পরিশ্রমী হওয়ায় আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের চাহিদা বাড়ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুবাইয়ে বাংলাদেশি কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে। পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।


এ সময় মন্ত্রী দুবাইয়ে প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করার জন্য কোম্পানির প্রতি আহ্বান জানান। পাশাপাশি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ বিভিন্ন পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন।


দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতার কারণে তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয় বলেও উল্লেখ করেন তারা। এমনকি দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলভাবে ড্রাইভিং পেশায় কাজ করছেন বলে জানান প্রতিনিধি দলের সদস্যরা।


অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বাংলাদেশ থেকে একজন ড্রাইভারের দুবাই যেতে বর্তমানে অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী দরিদ্র হওয়ায় ঋণ নিয়ে বিদেশে যেতে বাধ্য হন। তাই অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানি ও আল আনাস ওভারসিজের ঊর্ধ্বতন প্রতিনিধিরাসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।